কিংবদন্তিদের পাশে মাশরাফির নাম

কিংবদন্তিদের পাশে মাশরাফির নাম

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ০০:১০

জিম্ববাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ  জিতেছে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ।  আর এই ম্যাচেই দুই কীর্তি গড়েছেন অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নেওয়ার সঙ্গে স্বীকৃত ক্রিকেটে ৭০০ উইকেট নিয়েছেন তিনি।

ওয়ানডের ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০ উইকেট শিকার করেন তিনি। অধিনায়ক হিসেবে উইকেট সংগ্রহের তালিকায় মাশরাফির আগে আছেন কেবল ৪ জন।

ইমরান খান, ওয়াসিম আকরাম, শন পোলক ও জেসন হোল্ডারের পর পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন মাশরাফি।

স্বীকৃত ক্রিকেটে মাশরাফি ৫২৩ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৫, লিস্ট ‘এ’ তে ৪১৯ ও কুড়ি ওভারের ক্রিকেটে ১৪৬ উইকেট পেয়েছেন তিনি। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১১৪৪ উইকেট নিয়ে শীর্ষে। সাকিব আল হাসানের রয়েছে ৯৮৫ উইকেট।

অধিনায়ক হিসেবে ১০০ উইকেট পাওয়া এক অনন্য কীর্তি, যা এতদিন নিজেদের দখলে রেখেছেন ওয়াসিম আকরাম, শন পোলক ও ইমরান খান ও জেসন হোল্ডার৷

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading