খাগড়াছড়িতে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ৪

খাগড়াছড়িতে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ৪

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৫১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ চারজন নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গাজিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষে বিজিবি সিপাহী মোহাম্মদ শাওন, গ্রামবাসী মজিদ, সাহাব মিয়া এবং আহম্মদ নিহত হন। এ তিনজন একই পরিবারের সদস্য। এছাড়া, ছেলে এবং স্বামীর মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুরও খবর পাওয়া গেছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ভূঁইয়া জানান, বিজিবির গাজীপুর চেকপোস্ট দিয়ে জ্বালানিবোঝাই একটি ট্রলি নিয়ে যাওয়ার সময়, থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে ট্রলির লোকজনের কথা কাটাকাটি হয়।

এরই একপর্যায়ে গ্রামবাসী বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছোড়ে। এই সংঘর্ষে বিজিবির সিপাহী শাওন ও গ্রামবাসী আহমদ আলী নিহত হন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading