বঙ্গবন্ধু বায়োপিক শেখ হাসিনার ছোটকালের চরিত্রে নুসরাত ফারিয়া

বঙ্গবন্ধু বায়োপিক শেখ হাসিনার ছোটকালের চরিত্রে নুসরাত ফারিয়া

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবনীনির্ভর এই সিনেমা নির্মাণ করছেন বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগাল। এক গেজেটের মাধ্যমে সিনেমাটির অভিনেতা অভিনেত্রীদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এই তালিকা থেকে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শুধু তাই নয়, এ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। তবে বড় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন জান্নাতুল সুমাইয়া।

এছাড়াও জানা গেছে, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ। এছাড়া ফজলুর রহমান বাবু অভিনয় করছেন খন্দকার মোশতাকের চরিত্রে।

আরও জানা যায়, এ ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। বঙ্গবন্ধু হচ্ছেন আরেফিন শুভ, মানিক মিয়া চরিত্রে অভিনয় তুষার খান, তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading