মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন বসছে ২২ মার্চ
উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ৪৫
মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আগামী ২২ মার্চ রোববার বেলা ১১টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এটি হবে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। এ অধিবেশন আগামী ২২ ও ২৩ মার্চ দু’দিন চলার কথা রয়েছে। এ অধিবেশনে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রন জানানো হয়েছে। তারা অধিবেশনে ভাষণ দেয়ারও কথা রয়েছে। এর আগে একাদশ সংসদের নিয়মিত ষষ্ঠ অধিবেশন গত ১৮ মার্চ শেষ হয়।

