সিরাজগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৫৭

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় বাসের সঙ্গে লরির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আজ শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক লোড-আনলোড পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক লোড-আনলোড পয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালকের সহকারী নিহত হয়। আহত হয় আরও ১০।

খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহত ১০ বাসযাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading