গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার ১১

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার ১১

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ মার্চ ২০২০ । আপডেট ১৯ঃ০৩

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার হত্যা মামলার ১১ আসামি কারাগারে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে ভোর ৪টার দিকে সদর উপজেলার বনগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ মামলায় ২৪ আসামির মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সকলের বাড়ি উপজেলার বনগ্রামে।

মামলার বাকি আসামিদেরও দ্রুত সময়ে গ্রেপ্তার করতে পারবেন বলে আশা প্রকাশ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামের শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের হয়। এসময় সাবেক ইউপি সদস্য আজিজুল শেখ বন্দুক দিয়ে গুলি ছুড়লে রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading