ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম

ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ মার্চ ২০২০ । আপডেট ১৪ঃ৪৫

ঝিনাইদহে শেখ মোঃ সুমন (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধায় সদর উপজেলার মধুপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত সুমন মধুপুর গ্রামের শেখ মোঃ মফিজের ছেলে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উপ- স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক।
আহত সুমন জানায়, শুক্রবার বিকেলে মধুপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সে।

সেসময় স্থানীয় কিছু লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। সেসময় আমার শরীরে লোহার রঢ ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ পাঠিয়েছি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading