আফ্রিকায় সৃজিত, মিস করছেন মিথিলাকে

আফ্রিকায় সৃজিত, মিস করছেন মিথিলাকে

উত্তরদক্ষিণ বিনোদন । ১৭মার্চ ২০২০ । আপডেট ১১: ৪০

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির শুটিংয়ে বর্তমানে আফ্রিকায় অবস্থান করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করছেন একের পর এক ছবি। ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত জানিয়েছেন, ‘আফ্রিকা শুধু করোনা মুক্ত নয়। আমরা যে জঙ্গলে শুট করছি সেখানে বন্য প্রাণী আর আমাদের ইউনিট ছাড়া আর কিছুই নেই। তাই আফ্রিকা শুধু করোনা নয়, প্যানিক মুক্ত। দারুণ কাজ হচ্ছে আমাদের।’

মিথিলারও আফ্রিকা যাওয়ার কথা ছিল? এমন প্রশ্নের জবাবে সৃজিত বলেন, ‘হ্যাঁ, মিথিলাকে মিস করছি খুব। করোনার জন্য ও আসতে পারছে না। এটা বাজে ব্যাপার। একসঙ্গে সময় কাটাব ভেবেছিলাম। ও ভিসা পাবে না এখন সামনের কয়েকদিন…কী আর করব।’

এর আগে, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে আফ্রিকায় গিয়ে জেব্রা আর কুমিরের মাংস খেয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন সৃজিত। কাজের ফাঁকে সেখানকার ‘কার্নিভোর দ্য রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় গিয়ে কুমিরের গ্রিল করা মাংস আর জেব্রার স্টেক খেয়েছেন এই পরিচালক। বিষয়টি সৃজিত নিজেই প্রকাশ করেন সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে। অবশ্য সেই মেন্যুতে শুকরের পায়াও রয়েছে। তবে সৃজিত সেই পদ চেখে দেখেছেন কিনা, তা জানা যায়নি।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সৃজিতের এ ধরনের খাবার গ্রহণে অনেকেই অবাক হয়েছেন। পরিচিতজনরা সতর্ক বাণীও দিচ্ছেন তাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading