কোয়ারেন্টাইনে রুনা লায়লা
উত্তরদক্ষিণ বিনোদন । ২১ মার্চ ২০২০ । আপডেট ১০: ২০
ব্রিটেন থেকে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জানা যায়, প্রায় দেড় মাস আগে বেড়ানোর জন্য ব্রিটেনে গিয়িছিলেন তিনি। বিদেশ থেকে ফিরেই নিজ বাড়ি আসাদ অ্যাভিনিউতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। কোয়ারেন্টাইনে থাকার কারণে বাতিল করেছেন সব ধরণের কাজ।
গতকাল রাতে (২০ মার্চ) ফেসবুকে লেখা একটি পোস্টে তিনি বলেন, ব্রিটেন থেকে ফিরে আমার নিজের শরীরে কোনো ধরনের উপসর্গ না থাকার পরও স্বেচ্ছায় পরিবার আর গৃহকর্মীদের নিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মেনে চলছি। আমার পরিবারের অন্য সদস্য এবং স্টাফরা এই নিয়ম মেনে চলছে। সবাই একবার ভাবুন। সতর্ক থাকুন এবং সবকিছু থেকে নিজেকে নিরাপদে রাখুন, অন্যদেরও নিরাপদে রাখুন।

