করোনা পরিস্থিতি নিয়ে বিএনপি বিদ্বেষমূলক কথা-বার্তা বলছে : তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৪: ৪০
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিএনপি বিদ্বেষমূলক কথা-বার্তা বলছে।
আজ (২২ মার্চ) তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়াবলি নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, দেশের এই পরিস্থিতিতে কারো রাজনীতি করা উচিত নয়। কিন্তু বিএনপি করোনা পরিস্থিতি নিয়ে নানা ধরনের বিদ্বেষমূলক কথা-বার্তা বলছে, রাজনীতি করছে। আসলে এখন সকল রাজনৈতিক দলের উচিত দল-মত নির্বিশেষে করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসা।

