‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’
উত্তরদক্ষিণ । ২৩ মার্চ ২০২০ । আপডেট ১৪. ০০
করোনাভাইরাসের সংক্রমনে দিশেহারা পুরো বিশ্ব। স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে বাংলাদেশের ক্রিকেট । এই ভাইরাস সর্ম্পকে সচেতন থাকতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের সচেতন করতে একটি বিশেষ বার্তা দিলেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ (২৩ মার্চ) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি। তাতে লিখা, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার দেশ কে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’
শুধু মাশরাফিই নন, ক্রিকেটাররা সবাই করোনার বিরুদ্ধে সতর্কবার্তা দিচ্ছেন। তামিম, মুশফিক, সৌম্য, এনামুল, সাকিব; নিজেদের ফেসবুকে ভিডিও আপলোড করে সচেতন করছেন সবাইকে।

