দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন : হানিফ

দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন : হানিফ

উত্তরদক্ষিণ অনলাইন ০২ এপ্রিল ২০২০ । ২১:১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি দেশের চলমান পরিস্থিতিতে দেশের দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃংখলা বিষয়ক জরুরী সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় কমিটি গঠন করতে হবে’, বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে হানিফ বলেন, জাতীয় কমিটি দিয়ে কি হবে, কমিটির এখানে কোন কাজ নেই। করোনা মোকাবেলা করা সরকারের বিষয়। তবে এ দু:সময়ে যে যার অবস্থান থেকে কিছু করতে পারেন।

তিনি বলেন, এ ধরণের কথা বলা মানেই রাজনীতি খুঁজে বেড়ানো। তবে সব কিছুতেই রাজনীতি খোঁজার সময় এখন নয়। কেউ যদি মনে করেন করোনা ভাইরাসের কারণে তার কিছু দায়বদ্ধতা আছে তবে তিনি কিছু করতে পারেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে মাহবুব উল আলম হানিফ বলেন, চিকিৎসা পেশা একটি মহান পেশা। মানবতা নিয়ে চিকিৎসকদের এখন এগিয়ে আসতে হবে। কে করোনা রোগে আক্রান্ত, আর কে নয়, সেটিও সনাক্ত করার দায়িত্ব চিকিৎসকদের।

এ সময় জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading