দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এমপি সংগ্রামের
উত্তরদক্ষিণ অনলাইন। ০৩ এপ্রিল ২০২০ । ১৫:১০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া উপজেলায় চিকিৎসকদের মধ্যে পিপিই বিতরণ করেন। পাশাপাশাপি এমপি সংগ্রামের সহায়তা ও নির্দেশনায় জীবাণু নাশক বিতরণ ও বিভিন্ন এলাকায় স্প্রে করা হয়েছে। সংগ্রামের নেতৃত্বে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে এ কার্যক্রম পরিচালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কর্মহীন, অসহায় ও গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় তিনি উপজেলার চার ইউনিয়নের দু’শ পরিবারের সদস্যদের মাছে তাদের জন্য চাল, ডাল, তেল ও সাবানসহ নিত্যপণ্য তুলে দেন। জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে এমপি সংগ্রাম বলেন, ‘আমাদের নেত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া জন্য। তারই ধারাবাহিকতায় এ আয়োজন এবং সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করছি’।
ফরহাদ হোসেন যে চার ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেগুলো হলো ধরমন্ডল, চাপরতলা, ফান্দাউক, বুড়িশ্বর। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজ্জামেল হক জুরান, ধরমন্ডলের ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফারুকজ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক সুরঞ্জন দেবনাথ, বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোজ্জামেল হক মুকুল, প্রভাষক নির্মল চৌধুরী, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়া প্রমুখ।
দলীয় সূত্রে আরও জানা গেছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর সম্প্রতি নাসিরনগরের ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডের প্রায় ৩৫৩টি মসজিদ ও মাদ্রাসায় এবং ১৬৭টি মন্দির ও ৪৩টি বাজারে জীবাণু নাশক কিটনাশক বিতরণ করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন নাসিরনগরের এমপি সংগ্রাম। এদিকে, এমপি নিজ এলাকায় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

এমপির নির্দেশনায় জীবানু নাশক কিটনাশকগুলো ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ের নেতাদের কাছে পাঠানো হয়। তারা প্রতিটি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বাজারে গিয়ে সংশ্লিষ্টদের কাছে এসব কিটনাশক তুলে দেন। যা করোনাভাইরাস ছড়ানো রোধে ব্যবহার করা হচ্ছে।
দলের উপজেলা কার্যালয় থেকে কিটনাশক ও স্প্রে বিতরণের সময় গত ২৮ মার্চের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, প্রচার সম্পাদক লতিফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুন ভট্টাচার্য, যুবলীগের সভাপতি অঞ্জন দেব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত ও ছাত্রলীগের আহ্বায়ক নাছির উদ্দিন রানা প্রমুখ।

