আদালতসমূহে ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

আদালতসমূহে ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৭:২০

করোনা মহামারি পরিস্থিতির কারণে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি থাকবে। ছুটি বৃদ্ধি বিষয়ে বিজ্ঞপ্তি জারির বিষয়টি সোমবার (৬ এপ্রিল) জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। খবর বাসসের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হয়। ১৪ এপ্রিল নববর্ষের সরকারি ছুটিও এর সাথে সংযুক্ত থাকবে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার প্রতিরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এ ছুটি তিন দফা বৃদ্ধি করা হয়। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading