‘লঘু অপরাধে’ দণ্ডিতদের মুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৯:০০
হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি ছাড়া লঘু অপরাধে দণ্ডিত বন্দী আসামিদের মুক্তির নীতিমালা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মাস্ক ও পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বানায় এমন কারখানাগুলো খোলা রেখে বাকিগুলো বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক সূত্রে জানা গেছে, দেশের যেসব অঞ্চলে করোনা আক্রান্ত রোগী বেশি সেইসব অঞ্চল লকডাউন করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

