দলীয় নেতাকর্মীদের মুক্তি চান ফখরুল

দলীয় নেতাকর্মীদের মুক্তি চান ফখরুল

উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১৭:১০

ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রাজনৈতিক দলের যেসব নেতাকর্মী ‘রাজনৈতিক মামলায়’ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে কারো নাম বা কাদের নাম উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব- তা জানাতে পারেননি শায়রুল কবির। তাছাড়া ওই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছেছে কিনা- তাও নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট অপরাধে দণ্ডিত ও দীর্ঘদিন কারাবন্দীদের মুক্তি দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে বৈঠক সূত্রে জানা যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading