সারাদেশে আ.লীগের রিলিফ কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ২২:২০
সারাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দ্রুত রিলিফ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রিলিফ কমিটিকে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা ও সমন্বয় করার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ডিভিও কনফারেন্সের মাধ্যমে তার ধানমন্ডির দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলেন এবং নির্দেশ দেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাসস।

