প্রধানমন্ত্রীর তহবিল থেকে রংপুরে ত্রাণ বিতরণ

প্রধানমন্ত্রীর তহবিল থেকে রংপুরে ত্রাণ বিতরণ

উত্তরদক্ষিণ ১৬ এপ্রিল ২০২০ । ১৪:১৩

করোনা ভাইরাস প্রতিরোধে সকল মানুষ এখন লকডাউনে গৃহবন্দী। এর কারনে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। তাদের ভেতরে খাদ্য সংকটে পড়েছে। ক্ষুধার্ত সেই মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য হিসেবে পাঠানো খাদ্য সামগ্রী রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন রংপুর এর উদ্যোগে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি, সাফল্য কিন্ডারগার্টেন স্কুল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, সাফল্য স্বাস্থ্যসেবা কেন্দ্র,সাফল্য প্রকাশনী এবং হত দরিদ্রের কল্যাণে খেরবাড়ি যুব সমাজ এর সহযোগিতায় গতকাল বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের রেলস্টেশন সংলগ্ন গিঞ্জি বস্তি এলাকার ৪০০ পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কার্যক্রম করা হয়।

আয়োজনের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এছাড়া আরো উপস্থিত ছিলেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনূজ্জামান রোকন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কবি নাসরিন নাজ। আরো উপস্থিত ছিলেন হত-দরিদ্রের কল্যাণে খেরবাড়ি যুব সমাজের সাহাজাদা, নাদিম, সাদ্দাম, এজাজ আহমেদ, রুবেল, শামীম ফিরোজ, সাগর, মিঠুন, সুমনসহ আরও অনেকে ।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, আমাদের এই ধারা অব্যাহত থাকবে আপনারা সকলে নিজ নিজ এলাকায় এভাবে কাজ করে যান তাতে আমরা সকলে উপকৃত হব। আমরা কথায় কথায় সরকারকে দোষারোপ না করে আসুন একজন সচেতন নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করি, নিজেরা সচেতন থাকি অন্যদের সচেতন রাখি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading