রাজধানীতে আক্রান্ত ৪৫০: কোন এলাকায় কত?
উত্তরদক্ষিণ ১৬ এপ্রিল ২০২০ । ১৬:২০
নভেল করোনাভাইসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। পুরো ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা ৫৪৬ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকাতেই এই সংখ্যা সাড়ে ৪শ। বাকি ৯৬ জন সিটি এলাকার বাইরে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, রাজধানীর মিরপুর এলাকায় সর্বাধিক সংখ্যক ৪২ জন করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিডিআরের তথ্যের ভিত্তিতে রাজধানীতে করোনা বা কভিড-১৯ সংক্রমণের সবশেষ চিত্র নিচে তুলে ধরা হলো-
মিরপুর এলাকা আক্রান্ত ৪২, ওয়ারীতে ২৬, যাত্রাবাড়ী ২১, মোহাম্মদপুর ২০, টোলারবাগ ১৯, ধানমন্ডি ১৮, লালবাগ ১৮, উত্তরা ১৭, তেজগাঁও ১৬, বাসাবো ১৪, গেন্ডারিয়া ১৩ ও বাবু বাজার এলাকায় ১১ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে।
এছাড়া রাজধানীর গ্রিন রোড, মগবাজার ও মহাখালীতে ১০ জন করে; হাজারীবাগ ৯, গুলশান ৮, বনানী ৮, বংশাল ৭ ও সুত্রাপুরে ৭ জন কভিড-১৯ রোগী পাওয়া গেছে।
অপরদিকে, চকবাজার, বাড্ডা, আজিমপুর, রাজারবাগ ও শান্তিনগরে ৬
জন করে; আদাবর, জিগাতলা, চানখারপুল ও নাখালপাড়ায় ৫ জন করে; শাহবাগ, বসুন্ধরা আবাসিক এলাকা ও মালিবাগে ৪জন করে; সোয়ারীঘাট, কোতয়ালী, বেইলী রোড, রামপুরা,
হাতিরপুল, কামরাঙ্গীরচর ও সিদ্ধেশ্বরী এলাকায় ৩ জন করে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
এর বাইরে ইসলামপুর, লক্ষ্মীবাজার, নারিন্দা, পুরানা পল্টন, শাহ আলীবাগ, পীরেরবাগ, আগারগাঁও, মুগদা, গুলিস্তান, জেলগেট ও সবুজবাগ এলাকায় ২ জন করে এবং বসিলা,
সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, উর্দু রোড, ইস্কাটন, শাজাহানপুর, নিকুঞ্জ, আশকোনা, কাজীপাড়া, দয়াগঞ্জ, ধোলাইখাল, শনির আখড়া, হাতিরঝিল, মানিকদী, বেড়িবাঁধ, বেগুনবাড়ী, ঢাকেশ্বরী, মিটফোর্ড, কদমতলী, সায়েদাবাদ, ফার্মগেট, নবাবপুর, রায়ের বাজার, আরমানিটোলা, বানিয়ানগর, খিলগাঁও, কুড়িল, মতিঝিল, শান্তিবাগ, শ্যামপুর, ভাটারা, জুরাইন, কল্যাণপুর, মাতুয়াইল, রায়েরবাগ, শ্যামলী, বেগমবাজার, বকশীবাজার,
গোপীবাগ, রমনা, তেজতুরী বাজার এলাকায় ১ জন করে কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

