করোনা’র থাবা: প্রথম আলো ‘লকডাউন’

করোনা’র থাবা: প্রথম আলো ‘লকডাউন’

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১৬:৫৫

করোনা’র থাবায় প্রথম আলো কার্যালয় ‘লকডাইন’ করা হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে পত্রিকাটির কর্মীরা নিজ নিজ বাসায় থেকে কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ার পর সারাদেশে এ পর্যন্ত ১৭ জন গণমাধ্যমকর্মী সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবশেষ যুক্ত হয়েছে দৈনিক প্রথম আলোর নাম। পত্রিকাটির একজন জ্যেষ্ঠ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২০ এপ্রিল) প্রথম আলোর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, বেশ কিছুদিন ধরেই আক্রান্ত সাংবাদিক বাসাতেই আইসোলেশনে ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রথম আলো।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন।

প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।

এর আগে ৪ জন সংবাদকর্মী একসঙ্গে করোনায় আক্রান্ত হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দীপ্ত টিভি কর্তৃপক্ষ তাদের সংবাদ প্রচার দুই সপ্তাহ স্থগিত করেছে। প্রথম আলো ও দীপ্ত টিভি ছাড়াও ইন্ডেপেন্ডেন্ট টিভি, যমুনা টিভি, আরটিভি, দৈনিক জনতা, ৭১ টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের এ পর্যন্ত অন্তত ১৭ গণমাধ্যমকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading