সাধারণ ছুটি বাড়ছে ৫ মে পর্যন্ত
উত্তরদক্ষিণ ২২ এপ্রিল ২০২০ । ১৬:০০
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে চলমান সাধারণ ছুটি মে মাসের ৫ তারিখ পর্যন্ত বাড়ানো হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। আজই (বুধবার) বিকালে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর তিন দফা ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। তৃতীয় দফায় ছুটি বাড়ানোর পর ২৫ এপ্রিল তা শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগেই সেখান থেকে ছুটির মেয়াদ আরো এক সপ্তাহের বেশি বাড়ানো হচ্ছে। যাতে করোনা মহামারি কোমাবিলা করা সহজ হয়।

