দেশে আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে, মৃত ১২৭
উত্তরদক্ষিণ ২৩ এপ্রিল ২০২০ । ১৪:৪০
দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে ৪১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা অনলাইন বুলেটিনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ভিআইপিদের জন্য পৃথক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার তথ্যটি সঠিক নয় বলেও এসময় জানান মন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, দেশে কোনো হাসপাতাল এ পর্যন্ত লকডাইন করা হয়নি। ভবিষ্যতেও হাসপাতাল লকডাউন করা হবে না বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

