অর্ধশতাধিক ওয়েবসাইট নজরদারিতে: র‌্যাব ডিজি

অর্ধশতাধিক ওয়েবসাইট নজরদারিতে: র‌্যাব ডিজি

উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৬:২০

করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে অর্ধশতাধিক ওয়েবসাইটকে নজরদারিতে আনা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) র‌্যাবের প্রধান কার্যালয় থেকে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। র‌্যাব ডিজি বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দেখলে যাচাই না করে লাইক-শেয়ার করে থাকেন, যার কারণে অনেকেই আইনের আওতায় চলে আসেন। আবেগতাড়িত হয়ে, না জেনে লাইক-শেয়ার না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত র‌্যাব এসব কারণে ১১ জনকে আইনের আওতায় এনেছে।

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে র‌্যাব কাজ করছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান আসলে পণ্যের দাম বাড়াতে হবে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রমজান মাসে সবাই যেন নির্বিঘ্নে চলতে পারে সে ব্যাপারে র‌্যাবের টহলদল নিয়োজিত আছে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading