শ্যামনগরে পুশ বাগদা জব্দ । ধ্বংস ও জরিমানা

শ্যামনগরে পুশ বাগদা জব্দ ।  ধ্বংস ও জরিমানা

উত্তরদক্ষিণ ২৫ এপ্রিল ২০২০ । ১৭:০০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে মেসার্স জাকিয়া ফিস প্রোঃ জাহাঙ্গীর হোসেন এর ডিপো থেকে ৫০ কেজি পুশকৃত বাগদা জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী এর নেতৃত্বে নূরনগর বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় কুড়ি হাজার টাকা জরিমানা এবং ৫০ কেজি পুশকৃত বাগদা জব্দ করে ধ্বংস করে ফেলেন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এস আই শফিক, শ্যামনগর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংবাদিক মেহেদী হাসান মারুফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading