করোনা পরীক্ষায় কিটের অভাব নেই: স্বাস্থ্য অধিদপ্তর
উত্তরদক্ষিণ ২৬ এপ্রিল ২০২০ । ১৪:৪০
দেশে করোনা পরীক্ষায় কিটের অভাব নেই। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হাতে যে পরিমাণ কিট মজুদ আছে, তা দিয়ে আগামী ৩ মাস পরীক্ষা চালিয়ে যাওয়া যাবে। রবিবার (২৬ এপ্রিল) দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের জন্য কিটেরও কোনো অভাব নেই। এসব কিট নিয়মিত আমদানী করা হচ্ছে। এবং যে প্রতিষ্ঠান সরবরাহ করতে তারা নিয়মিতই প্রয়োজনীয় সংখ্যক কিট সরবরহ করে যাচ্ছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের আবিষ্কৃত করোনা পরীক্ষার কিট সংগ্রহ করতে ২৫ এপ্রিল পূর্ব নির্ধারিত দিনে সরকারের পক্ষ থেকে কেউ যায়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মধ্যে সরকারের হাতে এ মুহূর্তে কিটের কোনো ঘাটতি নেই বলে তথ্য দিলেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

