প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগ লোগো/মনোগ্রাম

উত্তরদক্ষিণ ২৭ এপ্রিল ২০২০ । ১৯:১৫

করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রশংসিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ‘ফোর্বস’-এ প্রকাশিত নিবন্ধে করোনা ভাইরাস মহামারি মোকাবলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রশংসিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ এপ্রিল) এ কথা জানানো হয়।

ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সমগ্র পৃথিবী আজ ভয়াবহ সঙ্কটের সম্মুখীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিশে^র ক্ষমতাধর উন্নত রাষ্ট্রসমূহও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও সম্পূর্ণ অপরিচিত প্রাণঘাতি এই মহামারি মোকাবেলায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন সততা-নিষ্ঠা দক্ষতা-কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মোদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। করোনা মোকাবেলার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে ভুল করেননি তিনি। তাঁর এই দ্রুত সিদ্ধান্তে অতিমাত্রায় সংক্রমিত ভাইরাস করোনার ব্যাপক বিস্তার রোধ করা সম্ভব হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাযদুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চরম সঙ্কটেও ধৈর্য্য-সাহস প্রজ্ঞা-বিচক্ষণতা পরিশ্রম ও কর্মকৌশল দিয়ে সম্ভাবনা ও অগ্রগতিকে নিরূপন করতে পারেন। সততা-নিষ্ঠা-মানবিকতা-দেশপ্রেম-সাহস ও জনগণের প্রতি ভালোবাসাই তাঁর শক্তির উৎস। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জিত আন্তর্জাতিক এই স্বীকৃতিতে দেশবাসী ও আওয়ামী লীগ গর্বিত। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading