বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়ার অনুমতি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়ার অনুমতি

উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০ ০৮ঃ৩১

করোনা ভাইরাস (কোডিভ-১৯) জনিত কারণে নাধারণ ছুটি বা লকডাউনের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম চালানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইউজিসি, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি এই নির্দেশ দিয়েছেন।

কী প্রক্রিয়ায় এসব বিশ্ববিদ্যালয়কে সেই অনুমোদন দেওয়া হবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তা নির্ধারণ করে দিয়ে শিগগিরই নির্দেশনা জারি করবে।

দেশে এখন ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন থাকলেও বেশ কয়েকটিতে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি শুরুর পর বিভিন্ন মেয়াদ ছুটি বেড়েই চলেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান সহসা খোলা হবে না বলে ইতোমধ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেয়া হয়েছে।

এই পরিস্থিতিতে কেউ কেউ উদ্যোগ নেওয়ার পর দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে গত ৬ এপ্রিল নির্দেশনা দিয়েছিল ইউজিসি। এ সময়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের গ্ৰেডিং ‘বিধি সম্মত নয়’ জানিয়ে এসব কার্যক্রমও বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছিল কমিশন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ক্ষতি পুষিয়ে নিতে সভায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে অন্যান্য ছুটি কমিয়ে আনা, ক্যাম্পাস খোলার পর অতিরিক্ত ক্লাস নিয়ে সেশনজট কমিয়ে আনার উদ্যোগ নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও অনেক দিন বন্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার উপর অনেকেই জোর দিয়েছেন।

কীভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হবে ইউজিসি সে বিষয়ে শিগগিরই একটি নির্দেশনা জারি করবে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading