মৃত্যুর গুজবে নাসিরুদ্দিন: ‘আমি সুস্থ’

মৃত্যুর গুজবে নাসিরুদ্দিন: ‘আমি সুস্থ’

উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৬:৫০

বলিউডে একের পর এক মৃত্যুর কালো ছায়া। প্রথমে ইরফান খান আর ঠিক পরের দিন ঋষি কপূর। মানুষ আতঙ্কিত! গোদের ওপর বিষ ফোঁড়ার মতো লকডাউন মৃত্যু ভাবনাকে বাড়িয়ে তুলছে। এ রকম অবস্থায় সোশ্যাল মিডিয়ায় গত বৃহস্পতিবার খবর ছড়ায় নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি।

পরে নাসিরুদ্দিন নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, যাঁরা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন। ভাবছেন, আমি হাসপাতালে। তাদের জানাচ্ছি, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’।

মুম্বইের এক সংবাদ সংস্থাকে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠকও বলেন, আমরা সবাই ভালো আছি। ঠিক আছি। নাসিরের পুত্র ভিভান শাহ টুইটে জানান, বাবার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। বাবা ভালো আছেন। ইরফান ভাই আর চিন্টুজির জন্য প্রার্থনা করছেন। ওদের দু’জনকেই খুব মিস করছেন বাবা। ওদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, নাসিরুদ্দিন শাহ্ ইন্ডিয়ান একজন বিখ্যাত অভিনেতা। মূলধারার হিন্দি চলচ্চিত্র এবং আর্ট ফিল্ম, দু’ধরনের চলচ্চিত্রেই তিনি অত্যন্ত সফল একজন অভিনেতা। শাহ্‌ তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি তিনবার ইন্ডিয়ার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার ফিল্মফেয়ার পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে একটি ভল্পি কাপ লাভ করেন।

শুধু নাসিরুদ্দিন শাহ নয়, মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে অসুস্থতার যে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তা-ও সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্র: আনন্দবাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading