ধনবাড়ী বাজারে সেনাবাহিনীর অভিযান

ধনবাড়ী বাজারে সেনাবাহিনীর  অভিযান

উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৭:৫০

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাস সংক্রমন থেকে সাধারন মানুষ কে সচেতন করতে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও ধনবাড়ী এলাকায় টহল দিয়েছে।

আজ ধনবাড়ী বাজারের ভিবিন্ন দোকান মনিটরিং সহ ধনবাড়ী বাজারের চালাষ
চৌরাস্তায় তারেক এন্ড বাদ্রার্স এর টিসিবির পন্য বিক্রির সময় তদারকি করেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা খানম ও শহীদ সালাহ উদ্দীন সেনানিবাসের ক্যাপ্টেন নাবিল মাহমুদ ডন।

এসময় ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন স্কুল মাঠে ধনবাড়ী পৌরসভার পক্ষ থেকে ও ব্যাক্তিগত উদ্যেগে ২শ ৪০ জন অসহায় করোনায় কর্মহীনদের মাঝে ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য বিতরন করেন। এসময় আওয়ামীলীগ নেতা আ: হালিম, হাফিজুর রহমান শোভা, সাখাওয়াত হোসেন, তোফাজ্জল হোসেন, ইকবাল হোসেন, নজরুল ইসলাম , হাফিজুর রহমান প্রমূখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading