করোনায় বিপর্যস্ত পুলিশ: নতুন আক্রান্ত ১১৩

করোনায় বিপর্যস্ত পুলিশ: নতুন আক্রান্ত ১১৩

উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১৩:৫৫

করোনাভাইরাস সংক্রণে বিপর্যস্ত পুলিশ বাহিনী। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীটির ৫ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ নিয়ে সারাদেশে রবিবার (৩ মে) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে শনিবার (২ মে) পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪১ জন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত যে ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে। এর আগে মারা যান এসআই নাজির উদ্দীন (৫৫), এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টবল জসিম উদ্দিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading