নতুন ৬৬৫ জনসহ আক্রান্ত ৯৪৫৫। মৃত্যু বেড়ে ১৭৭, সুস্থ ১০৬৩
উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১৪:৩৫
গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ২১৪টি নমুনা নমুনা সংগ্রহ করা হয়। আর ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করে ৬৬৫ জনের শরীরে নতুন করোনা বা কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে। যা একদিনে দেশে সর্বোচ্চ সংখ্যক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪৫৫ জন। এসময় দেশে আরও ২ জনের মৃত্যু হওয়া মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। অপরদিকে, এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১০৬৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৭৭ জন। সেই হিসাবে নতুন করে একদিনে ৮৮৬ জন সুস্থ হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের।
রবিবার (২ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, মৃত্যু দুজনের মধ্যে একজন শিশু। যার বয়স ১০/১১ বছর হবে। অন্যজন বৃদ্ধ। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৮১ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান ডা. নাসিমা সুলতানা।

