রংপুরবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী’র ভিডিও কনফারেন্স সোমবার

রংপুরবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী’র ভিডিও কনফারেন্স সোমবার

উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১৮:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (৪ মে) চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন। প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃংখলা রক্ষাকারি এবং সশস্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার (৩ মে) বলেন, সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। রংপুর বিভাগের ৮ জেলার মাঠ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলে এতে যুক্ত থাকবেন।
জেলাগুলো হচ্ছে-পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading