বাংলাদেশে সুস্থতার হার ১১.২৪%

বাংলাদেশে সুস্থতার হার ১১.২৪%

উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ২২:৫৫

হিল্লোল বাউলিয়া: বাংলাদেশে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা হঠাৎ করে ১৭৭ থেকে বেড়ে ১ হাজার ৬৩ জন দেখানো হয় রবিবার (৩ মে)। এর পর সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৪৭ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১,২১০ জন। অপরদিকে, দেশে সবশেষ তথ্য অনুযায়ী আক্রান্ত সংখ্যা ১০ হাজার ১৪৩ জন। অর্থাৎ আক্রান্তদের মধ্যে দেশে সুস্থ হওয়ার হার ১১.২৪ শতাংশ।

অপরদিকে, দেশে এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮২ জনের। যা আক্রান্তের হিসাবে ১.৮৮ শতাংশ, যা বিশ্বের অনেক দেশের চেয়ে তুলনামূলক ভালো।

তবে বিবিসির এক প্রতিবেদনে দেখানো হয়েছে বিশ্বব্যাপী এখন পর্যন্ত সুস্থতার হার গড়ে ৩২.১৬ শতাংশ। এর মধ্যে ইরান ও জার্মানিতে সুস্থ হওয়ার হার সবচেয়ে বেশি ৮০ শতাংশের উপরে। স্পেনে সুস্থ হওয়ার হার ৫৪ শতাংশের বেশি। ইতালিতে ৩৮ ও ফ্রান্সে ৩০ শতাংশের বেশি। এছাড়া ইন্ডিয়া ও পাকিস্তানে ২৭ শতাংশের বেশি মানুষ করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।

সোমবার (৪ মে) দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে ভিডিও কনফারেন্সে তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৪৭ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ১১ জন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৭ জন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে ১৩ জন, লালকুঠি হাসপাতাল থেকে ৪ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৪ জন; ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৪ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading