২ হাজার চিকিৎসককে নিয়োগ প্রদান

২ হাজার চিকিৎসককে নিয়োগ প্রদান

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ১২:৩৫

কোভিড-১৯ মহামারী মোকাবেলার লড়াইয়ের জন্য দুই হাজার চিকিৎককে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে’ এদের নিয়োগ দিয়ে সোমবার (৪ মে) রাতে আদেশ জারি করেছে জনপ্রশসন মন্ত্রণালয়।

স্বাস্থ্য সেবা বিভাগ এদের যেখানে পদায়ন করবে সেই কর্মস্থলে আগামী ১২ মে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এর মধ্যে কোনো নির্দেশনা না পেলে ১২ মে ওই বিভাগেই তাদের যোগ দিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা প্রদান করতে হবে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সেবা প্রদানকালীন তার কর্মদক্ষতা সন্তোষজনক কি না, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দুই হাজার চিকিৎসককে নিয়োগে গত ৩০ এপ্রিল সুপারিশ করে পিএসসি। ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading