সরকারি তথ্য মানুষ বিশ্বাস করে না: ফখরুল

সরকারি তথ্য মানুষ বিশ্বাস করে না: ফখরুল

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৭ মে ২০২০। ১৯:৪০

করোনা শনাক্ত ও মৃত্যু তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের তরফ থেকে করোনাভাইরাসে আক্রান্ত, অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ডাটাগুলো দেওয়া হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় গণমাধ্যমের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী (পিপিই) দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি রাশেদুল হক প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading