ব্যবসায়ীদের স্বার্থে লকডাউন শিথিল: রিজভী

ব্যবসায়ীদের স্বার্থে লকডাউন শিথিল: রিজভী

উত্তরদক্ষিণ শুক্রবার ০৮ মে ২০২০। ১৬:৩৬

মানুষের জীবনের তোয়াক্কা না করে বড় ব্যবসায়ীদের স্বার্থে লকডাউন শিথিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৮ মে) গাজীপুরের টঙ্গি বাজারে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

নতুন করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রসঙ্গ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, যখন সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, গ্রামে-গঞ্জে-শহরে গুচ্ছ গুচ্ছ আকারে মানুষ সংক্রমিত হচ্ছে। তখন সরকার লকডাউন বা শাটডাউন খুলে দিলেন কেন? মানুষের জীবন চলে যাচ্ছে ওইটা বড় কথা নয়, মানুষ যে মৃত্যুর মুখে ঢলে পড়ছে রাস্তা-ঘাটে। এটা সরকার খেয়াল করছে না। এটা সরকার গুরুত্ব দিচ্ছে না। মানুষের জীবন তাদের কাছে বড় কিছু নয়। তাদের কাছে টাকা অনেক বড় কথা।

গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গিবাজারে দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর যুবদলের সভাপতি বশীর উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সরকার জাবেদ আহমেদ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading