করোনার উগসর্গ নিয়ে আরেক পুলিশের মৃত্যু

করোনার উগসর্গ নিয়ে আরেক পুলিশের মৃত্যু

উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১৩:৪০

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন পুলিশ কনস্টেবল করোনা বা কোভিড-১৯ এর উগসর্গ নিয়ে মারা গেছেন। এর আগে ৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আর এ পর্যন্ত ১৪শ’র বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনামুল হক নামের ৪৫ বছর বয়সী ওই পুলিশ সদস্য শনিবার (৯ মে) সকালে মারা যান। শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে। কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading