স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজারসহ ২ ‘আউটলেট’ বন্ধ

স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজারসহ ২ ‘আউটলেট’ বন্ধ

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১৬:২০

করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট ও দুটি ফ্যাশন আউটলেট বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে গুলিস্তান এলাকার বঙ্গবাজার মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় বলে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচএম আজিমুল হক জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বঙ্গবাজার মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিইর ধানমণ্ডির দুটি দোকান বন্ধ করে দেওয়া হয় বলে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি জানান। এইচএম আজিমুল হক বলেন, দোকানে তারা কোনো টানেল তৈরি করেনি বা স্প্রে ফটকও তৈরি করেনি। এছাড়া হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে তাও যথেষ্ট মনে হয়নি।

এর আগে রবিবার ‘এআরএ সেন্টার’ ও ‘এডিসি ইমপায়ার’ নামে দুটি মার্কেট বন্ধ করে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে সোমবার তা খোলার অনুমতি দেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading