ডিআইজিসহ পুলিশের ৫ কর্মকর্তার রদবদল

ডিআইজিসহ পুলিশের ৫ কর্মকর্তার রদবদল

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ১৪ মে ২০২০। ১৬:৪০

পুলিশের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তার কর্মস্থল বদল হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর ‍পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্চের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে এবং পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদকে সদর দপ্তর থেকে ঢাকা মহানগরে বদলি করা হয়েছে।

এছাড়া ফরিদপুর জেলার ‍পুলিশ সুপার মো.আলিমুজ্জামানকে মেহেরপুরে আর মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরে বদলি করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading