সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

উত্তরদক্ষিণ সোমবার ২৫ মে ২০২০। ১৮:২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এর নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, যুগ্মসচিব অসীম কুমার দে, কবি নজরুল ইনস্টিটিউট এর সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading