ট্রাকে ৬৮ কেজি গাঁজাসহ আটক-৩
উত্তরদক্ষিণ মঙ্গলবার ২৬ মে ২০২০। ১৪:২২
নওগাঁ জেলার বদলগাছি থানা ভান্ডানপুর বাজার এলাকায় অভিযান
চালিয়ে ট্রাকে ৬৮ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে
জয়পুরহাট র্যাব-৫।
আটককৃত গাঁজা ব্যবসায়ীরা বদলগাছির কয়াভবানীপুরের মৃত লবির
উদ্দিন সোনার ছেলে শিপন (৪০)। শাহ আলমের ছেলে আকাশ (২৬) ও
কচিমুদ্দিনের ছেলে আব্দুলর রশিদ (১৯) তারা উভয়ে কুমিল্লা জেলার
কোতয়ালী থানার কাশিনাতপুর গ্রামের।
র্যাব-৫ জানায়, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার
রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে
র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর
রশিদ, পিপিএম-সেবা এর নেতৃতে সোমবার রাতে নওগাঁ জেলার
বদলগাছি থানাধীন ভান্ডারপুর বাজার এলাকায় পরিচালনা করে। অভিযান
চালিয়ে ট্রাকে ৬৮ কেজি গাঁজাসহ শিপন,আকাশ ও রশিদকে
হাতেনাতে করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে
মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

