নতুন ২০২৯ জনসহ আক্রান্ত ৪০৩২১। মৃত্যু মোট ৫৫৯, সুস্থ ৮৪২৫
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ২৮ মে ২০২০। ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট ৪০ হাজার ৩২১ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর ফোন কল পেয়েছেন ৮১ লাখ,৮৯ হাজার ৮৭৬টি। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় তারা ফোন কল পেয়েছেন ১ লাখ ৭৮ হাজারের একটু বেশি!

