পঞ্চগড়ের বোদায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৪:২০
পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ২২২ পদাতিক বিগেডের ২৯ বীর ব্যাটালিয়নের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ মে) সকালে পৌর সদরের অনুভব প্রতিবন্ধী স্কুল ও উপজেলার বালাভীড় গ্রামে সাঁওতালদের ১’শ ৭৫ টি পরিবারের মাঝে লেফটেন্যান্ট এস.এম সাইফুর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ব্যাটালিয়নের আরো সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রতিরোধে সেনাবিহীনির ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দীনের নেতৃত্বে জেলায় ২৩ মার্চ থেকে দিনরাত টহল, সাধারণ মানুষকে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, সচেতনতা সহ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ
কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

