ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রথম করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৫:৫৫

এই প্রথম করোনা উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আব্দুল জলিল
(২৩)   নামে এক যুবকের  মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৮ মে) হাসপাতালটির
আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাকিবুল আলম জানান,
বৃহস্পতিবার (২৮ মে ) রাত আড়াইটায় শ্বাস কষ্ট নিয়ে তিনি  হাসপাতালে ভর্তি
হন এবং  দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। গত তিন দিন ধরে তিনি জ্বর
ও শ্বাস কষ্টে ভুগছিলেন বলে তার পরিবার জানায়।

ডাঃ রকিব জানান,তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোরে।  তার করোনা হয়েছিল
কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দিনাজপুরের এম
আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হতে  রিপোর্ট পাওয়া গেলে বিষয় টি নিশ্চিত
হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহষ্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে আব্দুল জলিলে দাফন সম্পন্ন হয়েছে বলে জানায় জেলার স্বাস্থ্যবিভাগ। উল্লেখ্য,ঠাকুরগাঁও জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৪ জন।  এর মধ্যে  ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় ১৪৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading