সাংবাদিক নেতা সূর্য স্ত্রীসহ করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৭:৪৫
ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে’র সাবেক সভাপতি প্রিয়জন আবু জাফর সূর্য ও তার স্ত্রী লাভলী আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে আবু জাফর সূর্য নিজেই তার ফেইসবুক পেইজে দেয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘করোনা পজিটিভ, অসুস্থ’। সাংবাদিক নেতা জুবায়ের চৌধুরী জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে তারা বাসায় আইসোলেশনে আছেন। এই সাংবাদিক নেতার অসুস্থতার খবরে তার সহকর্মীরা অনেকেই ওই দম্পতির দ্রুত সুস্থতা কামনা করেছেন।
জিটিভি’র প্রধান বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে’র সাবেক সভাপতি প্রিয়জন আবু জাফর সূর্য ও ভাবী করোনাভাইরাসে আক্রান্ত। দ্রুত তাদের সুস্থতা কামনা করছি। সবাই দোয়া করবেন। Abu Jafar Surjo ♥️ মনে সাহস রাখুন। গত ২১ মে জিটিভির টকশোতে আমরা কথা বলেছিলাম করোনা, আম্পান এবং সুরক্ষা নিয়ে। দ্রুত ভালো হন, করোনা জয়ের গল্প শুনবো টকশোতে।’
দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও ঢাকা সাব-এডিটর কাউন্সিলের নেতা কাওসার খোকন লিখেছেন, ‘ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য এবং তার স্ত্রী লাভলী আক্তার করোনায় আক্রান্ত। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি…’।
এছাড়া আরটিভি’র সিনিয়র সাংবাদিক ও ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল সাংবাদিক নেতা সূর্যের সুস্থতা কামনা করে ফেইসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমার বড় ভাই আবু জাফর সূর্য ও তার স্ত্রী লাভলী আক্তার ভাবী করোনায় আক্রান্ত । সবার কাছে তাদের জন্য দোয়া চাই। তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।’ সাংবাদিকদের আরও অনেকে আবু জাফর সূর্য ও তার স্ত্রী লাভলী আক্তারের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

