সৈয়দপুরে আ-লীগ নেতা লতিফের ইন্তেকাল

সৈয়দপুরে আ-লীগ নেতা লতিফের ইন্তেকাল
সৈয়দপুর আওয়ামী লীগ আব্দুল লতিফ । মৃত্যু ২০২০-মে-৩০

উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১০:৩০

নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আব্দুল লতিফ আজ শনিবার (৩০ মে) বিকাল ৩ টায়  হৃদরোগে আক্রান্ত হয়ে কাজীপাড়ায়  নিজ বাসভবনে মৃত্যু করিয়াছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি ১০ নং ওয়ার্ড সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। 

রাত ৯টায় শহরের কাজীপাড়া ঈদগাহ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এতে বিশেষ স্বাস্থ্যবিধি মেনে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

পৌর মেয়র ও সাবেক এমপি অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,  স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনসমুহের নেতাকর্মীবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।  

তার এই  অকাল মৃতুতে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সৈয়দপুরের সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন পৃথক পৃথক বিবৃতিতে আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফের অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহূমের আত্মার মাগফিরাত কামনা করে সকলকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন।

মরহুম কাজী আঃ লতিফ ছিলেন কাজীপাড়ার কাজী ওমর আলীর বড় ছেলে। তার বড় ভাই ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হায়দার আলী।

তিনি কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading