রওশন আলী’র মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

রওশন আলী’র মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

উত্তরদক্ষিণ বুধবার ০৩ জুন ২০২০। ২১:১৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রওশন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মোঃ রওশন আলী মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading