ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও স্পিকারের শোক

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও স্পিকারের শোক

উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১৩:১১

ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১৪ জুন) পৃথক বিবৃতিতে তারা শেখ মো. আব্দুল্লাহ’র রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে শনিবার রাত পৌনে ১২টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি রাজিউন)। পরে তার শরীর থেকে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ পাওয়া যায়।

ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে জাতীয় সংসদেও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading