ফোনে ডেকে নেওয়ার পর পুকুরে যুবকের লাশ!

ফোনে ডেকে নেওয়ার পর পুকুরে যুবকের লাশ!

উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১৪:৪৫

পাবনায় বাড়ি থেকে ডেকে নেওয়ার পর পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) সকালে রকিব হোসেন (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জেলার আটঘরিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিক জানিয়েছেন।

রকিব আটঘরিয়া থানার নাদুড়িয়া গ্রামের অফিজ উদ্দিনের ছেলে। জেলার দাশুড়িয়া এলাকায় একটি কারখানায় কাজ করতেন তিনি।

ওসি আসিফ পরিবারের বরাতে বলেন, শনিবার রাত ১১টার দিকে তাকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। রবিবার সকালে এলাকাবাসী তার বাড়ির পাশের একটি পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে পুলিশ খাতিয়ে দেখছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading