সস্ত্রীক শাবান মাহমুদ করোনায় আক্রান্ত, সুস্থ সূর্য

সস্ত্রীক শাবান মাহমুদ করোনায় আক্রান্ত, সুস্থ সূর্য

উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ১৫:১৫

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের-বিএফইউজে (একাংশের) মহাসচিব ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ। সস্ত্রীক তিনি করোনা আক্রান্ত হয়ে বর্তমানে তারা ডাক্তারের তত্ত্বাবধানে বাসায় আইসোলেশন আছেন।

সোমবার (১৫ জুন) বিএফইউজে’র একধিক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শাবান মাহমুদের কর্মস্থল- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত সাংবাদিক নেতা শাবান মাহমুদ সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে মোবাইল ফোনে বা মেসেঞ্জারে যোগাযোগ না করার জন্য তিনি ব্যক্তিগতভাবে সকলকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সাংবাদিক খায়রুল আলম।

অপরদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের- ডিইউজে (একাংশের) সাবেক সভাপতি আবু জাফর সূর্য করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। তিনিও সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপা, করোনা মুক্তি’।

করোনা থেকে সুস্থ হওয়ায় সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে তার সতীর্থরা অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে সাংবাদিক নেতা শাবান মাহমুদের জন্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading